বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এবার ওটিটিতে ফিরছেন তাসনিয়া ফারিণ      ● ভাই হারালেন অভিনেতা ডিপজল      ● গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব      ● কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড      ● কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক      ● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত      ● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      
এবার ওটিটিতে ফিরছেন তাসনিয়া ফারিণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটিতে বেশ সাফল্য পেয়েছিলেন। তবে মাঝে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিনেমার কাজে। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ করেছিলেন, কিন্তু সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। এর আগে গত বছর ‘ইনসাফ’ করেও খুব একটা সাড়া জাগাতে পারেননি। অবশেষে তাই ফিরছেন ওটিটিতে। এবার ইমরাউল রাফাত নির্মাণ করলেন নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’। গতকাল ফার্স্টলুক প্রকাশের মধ্য দিয়ে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছে।

একটি চিত্রে দেখা গেছে, বিয়ের সাজে পিস্তল হাতে রয়েছেন ফারিণ। আরেক ছবিতে তিনি বিয়ের সাজে, আর তার পেছনে কালো পোশাকে তিন ব্যক্তি-ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। প্রথম দর্শনেই বেশ রহস্য তৈরি করেছে সিরিজটি। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

সিরিজে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ফারিণ। তিনি বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও আনন্দ পাবে,আমার জন্যও নতুন কিছু হবে।’

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

তরুণ অভিনেতা পার্থ শেখ। ফিল্ম-সিরিজে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানান।

গান-অভিনয়ে পরিচিত এবং প্রিয় মুখ হয়ে উঠেছেন আরফান মৃধা শিবলু। সিরিজ ঘোষণার ছবিতে তাকে দেখা গেছে বন্দুক হাতে। তাহলে কি চরিত্রটি নিয়ে এখনই কিছু ধারণা করে নেবে দর্শক? উত্তরে আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম।

এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’ সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। শিগগির এটি মুক্তি পাবে চরকিতে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close