মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      ● বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় : তথ্য প্রতিমন্ত্রী      ● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলভার স্ক্রিনের গ্ল্যামার ও অ্যাকশন হিরোর কারিশমা— ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়ক ও সফল ব্যবসায়ী এম এ জলিল অনন্তের জীবনের এই রঙিন দিকটি তো সবারই জানা। কিন্তু পর্দার পেছনের বাস্তব জীবন যে কতটা কঠিন হতে পারে, তার এক নির্মম চিত্র এখন তার ব্যবসায়িক সাম্রাজ্যজুড়ে। 

শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পেরে বর্তমানে চরম সংকটে পড়েছেন এই ঢালিউড তারকা, যা এখন বিনোদন ও ব্যবসায়িক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

জানা গেছে, অনন্ত জলিলের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। 

পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন গ্যাস বিল বকেয়া ও চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা টিকিয়ে রাখতে নানা চেষ্টা করেও শেষরক্ষা হয়নি; এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগও সফল হয়নি। 

রুপালি পর্দার ক্লাইম্যাক্সের মতো অনন্ত জলিলের জীবনেও এখন আইনি জটিলতার খড়্গ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেওয়া এবি অ্যাপারেলস লিমিটেডের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হলেও পরবর্তীতে দেওয়া চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এই কঠিন পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনার সময়ে কাজ না থাকলেও প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তিনি শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেছিলেন। সেই ঋণের সুদ বাড়তেই আজ এই বিশাল অঙ্কের দেনার পাহাড় তৈরি হয়েছে। বৈশ্বিক মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকেই তিনি এই সংকটের জন্য দায়ী করছেন। তার স্পষ্ট কথা— ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এই কঠিন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো একপ্রকার অসম্ভব। 

ব্যবসায়িক এই ধস সামাল দিতে ও নিজের তৈরি সাম্রাজ্য বাঁচাতে কম চেষ্টা করেননি এই তারকা। দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর পাশাপাশি একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও তিনি নাকি দফায় দফায় বৈঠক করেছেন। তবে শেষ পর্যন্ত আশানুরূপ কোনো সাড়া মেলেনি। 

চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণেই কি ব্যবসার এই করুণ দশা— এমন গুঞ্জন চাউর হলেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। পরিশেষে রূপালি পর্দার এই নায়ক এখন বাস্তব জীবনের সবচেয়ে কঠিন দৃশ্যপট মোকাবিলা করছেন বলাই যায়।  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close