বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাই হারালেন অভিনেতা ডিপজল      ● গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব      ● কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড      ● কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক      ● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত      ● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      
ভাই হারালেন অভিনেতা ডিপজল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ডিপজল। বুধবার এক শোকবার্তায় ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই।

তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’ এ সময় সবার কাছে মেজো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লেখেন, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা। ওই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেছিলেন।

ঢাকাই চলচ্চিত্রে একসময় খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান ডিপজল। তবে অভিনয়জীবনের শুরুতে তাকে নায়কের ভূমিকায় দেখা গেছে। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। পরে ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’ ও ‘ডাকাত’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত ডিপজল। একাধিক ব্যবসাসফল সিনেমা প্রযোজনার পাশাপাশি হল ব্যবসা ও চলচ্চিত্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close