বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      ● রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা      ● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      ● মঠবাড়িয়ায় সুপারি বাগান হতে কৃষকের লাশ উদ্ধার      ● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      
বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আট দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হচ্ছে। বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। ‘সার্ভে স্কুল থেকে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’ প্রতিপাদ্য এবং ‘We are Proud of our 150 Year's Heritage’ স্লোগান সামনে রেখে এ আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মোতালেব, অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মো. আতিকুর রহমান ভূঁইয়া পিনু, ১৪তম মহাপুনর্মিলনী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ এবং সদস্যসচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বুয়েট   বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়   বুয়েট অ্যালামনাই   বুয়েটের ১৫০ বছর   ১৪তম মহাপুনর্মিলনী   বুয়েট উৎসব   মহাপুনর্মিলনী ২০২৭   একরামুল হক   মুহাম্মদ শরিফুল ইসলাম   প্রকৌশল শিক্ষা   সংবাদ সম্মে�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close