বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      
নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী
রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। তাঁদের এ সাফল্যে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, কামিল প্রথম বর্ষের মো. আলামিন আশিক (কবিতা আবৃত্তি), মো. আনিচুর রহমান সাইফী (উপস্থিত বক্তৃতা) এবং ফাজিল প্রথম বর্ষের মো. ফারহাজুল ইসলাম (রচনা প্রতিযোগিতা)।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো নজরুলসংগীত ও গজল, নজরুলের রচিত হামদ-নাত, নজরুলের কবিতা আবৃত্তি, রচনা এবং উপস্থিত বক্তৃতা। উপজেলা পর্যায়ে প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। জেলা পর্যায়ে নির্বাচিত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী মো. আলামিন আশিক বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং মা-বাবা ও শ্রদ্ধেয় শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় বিভাগীয় পর্যায়ে প্রথম হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’

উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জনকারী মো. আনিচুর রহমান সাইফী বলেন, ‘উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছি, ভাবতেই অবাক লাগছে। এ অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।’

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. ফারহাজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছি। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে।’

রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই বলেন, শিক্ষার্থীদের এ অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তারা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আশা করি, জাতীয় পর্যায়েও তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে প্রতিষ্ঠান ও দেশের সুনাম বয়ে আনবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   রাজারহাট   রাজারহাট কামিল মাদ্রাসা   নজরুল বর্ষ   কাজী নজরুল ইসলাম   সাংস্কৃতিক প্রতিযোগিতা   বিভাগীয় পর্যায়   জাতীয় পর্যায়   ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়   শিক্ষার্থী সাফল্য   কবিতা আবৃত্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close