সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে গত রোববার শহীদ জিয়া মহিলা কলেজের রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ পরিচালক মোসাম্মৎ আয়েশা আক্তার, রোভার স্কাউট (এলটি) মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খালেকুজজামান জুয়েল, এমডিসি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। নারী শিক্ষায় নতুন সম্ভাবনা ও সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা ও কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এ ছাড়াও ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়েছে। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার উপর গুরুত্ব দেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close