বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      
১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুছ সালাম এ রায় দেন। একই মামলায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর মাদ্রাসা ছুটির পর শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক আমানুল্লাহ। পরে কয়েক দিনেও ধর্ষণের অভিযোগ রয়েছে। ২০২৬ সালের এপ্রিলে চিকিৎসকের কাছে নেওয়ার পর শিশুটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে তার মা মামলা করেন।

চিকিৎসার জন্য শিশুটিকে সেফ হোমে পাঠানো হলে সেখানে ৩ জুলাই সে একটি কন্যাসন্তান প্রসব করে। মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সিআইডির ডিএনএ পরীক্ষায় নবজাতকের জৈবিক পিতা হিসেবে দণ্ডিত শিক্ষককে শনাক্ত করা হয়। আদালত নির্দেশ দিয়েছেন, শিশুকন্যাটি মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে এবং বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার ব্যয় রাষ্ট্র বহন করবে। পরে রাষ্ট্র ওই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে আদায় করতে পারবে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  নেত্রকোণা   মদন   শিশু ধর্ষণ   মাদ্রাসাশিক্ষক   শিক্ষকের মৃত্যুদণ্ড   আমানুল্লাহ মাহমুদী   সাগর হুজুর   নারী ও শিশু নির্যাতন দমন আইন   শিশু নির্যাতন   ডিএনএ পরীক্ষা   সিআইডি   সেফ হোম   শিশুর ভরণপোষণ   আদা�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close