প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামক একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জাকির উপজেলার বেতমোর ৩ নং ওয়ার্ডের মৃত ওয়াহেদ আকনের পুত্র ও পেশায় একজন কৃষক।
১১ নভেম্বর (বুধবার) সকালে স্থানীয় লোকজন জাকিরের মরদেহ ৩ নং ওয়ার্ডস্থ তার বসত ঘরের আনুমানিক ১শ গজ দূরে বাগানে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল হতে জাকিরের মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা রাতের কোন এক সময় সুপারি গাছ থেকে পড়ে জাকিরের মৃত্যু হতে পারে।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাকির নামক ব্যক্তির মরদেহ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি