বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      ● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগানে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা অফিসের সাইন বোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাসগুলো ভেঙে ফেলে। 

যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান এজিএম আসাদুজ্জামান।

আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

গ্রামীণ ব্যাংক পাবনা দোগাছি শাখার ম্যানেজার হাসিবুল ইসলাম স্বদেশ প্রতিদিন কে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত শেষে জানাবে কে বা কারা আগুন দিয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   দোগাছি   গ্রামীণ ব্যাংক   অগ্নিসংযোগ   ব্যাংক কার্যালয়ে আগুন   ‘জয় বাংলা’ স্লোগান   পেট্রল ঢেলে আগুন   দুর্বৃত্ত   পাবনা সদর থানা   পুলিশ তদন্ত   আসাদুজ্জামান   হাসিবুল ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close