বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      
বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি
নাছির হোসাইন, বেড়া (পাবনা)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম

প্রতিদিনের সংবাদ এর পাবনার বেড়া-সাঁথিয়া প্রতিনিধি সাংবাদিক আরিফ খাঁনকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুইটি নাম্বার থেকে। সাংবাদিক আরিফ খাঁন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

তরুণ প্রজন্মের এই সাংবাদিক এই পেশার শুরু থেকেই সমাজের বিভিন্ন অনিয়ম ঘুষ  দুর্নীতিসহ অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন। 

আরিফ খাঁন সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কিছু সুবিধাবাদী মহল তাকে প্রতিনিয়ত  হুমকি দিয়ে আসছেন বলে জানা গেছে। বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করায় এই সাংবাদিকের ব্যাপক পরিচিতি রয়েছে। 

 গত সোমবার সন্ধায় অচেনা দুটি নাম্বার থেকে তাকে ফোন দিয়ে   অশ্লীল ভাষায় গালাগালি ও জবাই এবং গুলি করে হত্যার হুমকি দেন। এছাড়াও প্রতিনিয়ত তাকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে হুমকি দাদা কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। 

 সব মিলিয়ে সাংবাদিক আরিফ খাঁন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সকল ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ভুক্তভোগী জানিয়েছেন। 

সাংবাদিক কে এমন হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাবনার সকল সাংবাদিক মহল।  

 মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করার অধিকার নয়। কারও সঙ্গে মতবিরোধ, ব্যক্তিগত বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু অশ্লীল ভাষায় গালাগালি, পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রাণনাশের হুমকি কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না।

মনে রাখতে হবে, হুমকি দিয়ে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু সত্য ও ন্যায়কে চিরদিনের জন্য থামিয়ে রাখা যায় না। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   বেড়া   সাঁথিয়া   সাংবাদিক আরিফ খাঁন   প্রতিদিনের সংবাদ   সাংবাদিককে হত্যার হুমকি   প্রাণনাশের হুমকি   সাংবাদিকের নিরাপত্তা   ফোনে হুমকি   সাংবাদিক নির্যাতন   মতপ্রকাশের স্বাধীনতা   সাংবাদিক ম�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close