বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা      ● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      ● মঠবাড়িয়ায় সুপারি বাগান হতে কৃষকের লাশ উদ্ধার      ● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১১ ধরনের পণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করা যাবে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। এতে সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায় পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। সাপ্লায়ার্স ক্রেডিটে বিদেশি সরবরাহকারী বাকিতে পণ্য সরবরাহ করেন। আর বায়ার্স ক্রেডিটে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানির অর্থায়ন করে, যা পরে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়।

এ সুবিধার ফলে আমদানিকারকদের তাৎক্ষণিকভাবে পুরো অর্থের সংস্থান না করেও পণ্য দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হবে। এতে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের নতুন নির্দেশনা জানাতে এডি ব্যাংকগুলোকে বলা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ব্যাংক   রমজান   নিত্যপণ্য আমদানি   ৯০ দিনের ঋণসুবিধা   বাকিতে আমদানি   চাল   গম   পেঁয়াজ   ডাল   ভোজ্যতেল   চিনি   ছোলা   খেজুর   সাপ্লায়ার্স ক্রেডিট   বায়ার্স ক্রেডিট   আমদানি নীতি   বাজার স্থিতিশীলত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close