মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অত্যন্ত বেশি। ড্রাম বিস্ফোরণের আতঙ্কে রয়েছেন আশপাশের মানুষ। এলাকাটি পুরোপুরি ঘিঞ্জি এবং বাসাবাড়ি ও দোকানপাট একটির সঙ্গে আরেকটি লাগানো হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস সময়মতোই এসেছে। তবে এটি সম্পূর্ণ অবৈধ একটি মবিলের গোডাউন। এখানে এক ড্রাম মবিলকে ভেজাল মিশিয়ে তিন ড্রাম করা হতো। তেলের ড্রামগুলো আগুন বাড়িয়ে দিতে পারে বলে ভয়ে আছি আমরা।

আগুন লাগার পরপরই স্থানীয়রা সবার আগে ছুটে আসেন। তারা আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

যেহেতু এটি তেলের গোডাউন এবং এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close