প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ। শাহ আলম উপজেলার খড়িয়ালা গ্রামের খতিব মিয়ার ছেলে। কৃষক লীগের সাধারণ সম্পাদক ছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের অর্থ সম্পাদক এবংআশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
শাহ আলম আশুগঞ্জ বাজারের ধান-চালের ব্যবসায়ী ও এস আলম এগ্রো ফুডের স্বত্বাধিকারী।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান জানান, গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।