মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      ● বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় : তথ্য প্রতিমন্ত্রী      ● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      ● ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’      
সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  কাঁচপুর ইউনিয়নে নোংরা ও অস্বাস্থ্যকর জলাশয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে  মৎস্য চাষিকে  ৪০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার  কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া, চেঙ্গাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি। এ সময় সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অপরাধে মোক্তাদির (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। নোংরা ও অস্বাস্থ্যকর জলাশয়ে নিষিদ্ধ এ মাছ চাষের দায়ে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৫ (১) ধারায় তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার প্রসিকিউশন দায়ের করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি বলেন, “নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নোংরা ও অস্বাস্থ্যকর জলাশয়ে এ ধরনের মাছ চাষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close