মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      ● বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় : তথ্য প্রতিমন্ত্রী      ● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      ● ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’      ● মুক্তি দিতে না চাওয়া সেই সিনেমাই জিতল ১৮ পুরস্কার      
টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় এসআরবি-১৫, সিপিসি-২ এবং এসআরবি-৭, সিপিসি-৩ এর একটি যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ২ ও ৪ নম্বর পলাতক আসামি গ্রেফতার হয়েছে। 

ঘটনা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৬ টেকনাফ হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মোঃ মোক্তার কামাল (৩৯) এবং মোঃ আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ সহ আরও ০৮/১০ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই এজাহারনামীয় আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পরপরই এসআরবি-১৫ আসামিদের গ্রেফতারে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর আভিযানিক দল জানতে পারে টেকনাফ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আসামি সিএমপির চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ৯ নভেম্বর যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 

প্রথম অভিযান: গত ৯ নভেম্বর বিকেলে যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এমএএস টেলিকম দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে। 

দ্বিতীয় অভিযান: প্রথম অভিযানে গ্রেফতার আসামির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল মাত্র ১০ মিনিটের মাথায় একই এলাকার পশ্চিম ফরিদাপাড়া মোকসেদ সাহেবের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। উক্ত স্থান থেকে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামী আব্দুল মোনাফকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি টেকনাফ বালুখালী গ্রামের (২নং ওয়ার্ড) এর নুরুল ইসলামের ছেলে।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণে সিএমপি’র চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close