মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে অঙ্গার ৬ বন্ধু      ● তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬      ● বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম      ● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      ● আলমডাঙ্গায় নাশকতার অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতাসহ আটক ৭      ● রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ড      ● পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন      ● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      
সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে অঙ্গার ৬ বন্ধু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে ছয় তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই হরিয়ানার হিসার জেলার দুটি গ্রামের বাসিন্দা।

সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগার পর গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ভেতরে আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন ছয় বন্ধু। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।

নিহতরা হলেন- সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল আপন দুই ভাই। আমান, অজয় ও একজন অঙ্কিত শিক্ষার্থী ছিলেন। বাকি তিনজন বিভিন্ন স্বনির্ভর পেশায় যুক্ত ছিলেন।

পরিবারের কাউকে না জানিয়েই রোববার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। সোমবার সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নান করতে হরিদ্বার যাচ্ছিলেন ছয় বন্ধু। দীপাবলির উৎসব শেষে তাদের এই যাত্রা শুরু হয়েছিল।

সাহিলের বাবা সোম কুমার জানান, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে। দুই দিন আগে প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে হুন্দাই অরা মডেলের গাড়িটি নিয়েছিলেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ছয়জনের মরদেহ এতটাই পুড়ে যায় যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। মরদেহগুলো বাড়িতে ফিরিয়ে আনতে কয়েকটি পরিবারের সদস্য ইতিমধ্যে উত্তর প্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close