মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম      ● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      ● আলমডাঙ্গায় নাশকতার অভিযোগে সাবেক আওয়ামী লীগ নেতাসহ আটক ৭      ● রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● কুমিল্লায় ১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ড      ● পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ      ● খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িতে দুর্বৃত্তের আগুন      ● ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ      ● পাংশায় গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড      ● গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক      ● পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি সভাপতি      ● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      
বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দর নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১ ডলার ৮৮ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ ডলার ৭ সেন্টে নেমে এসেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দিনের শুরুতে লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ পর্যন্ত কমে যায়। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের মূল্য ৫ দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়েছিল। ফলে তেলের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সরে থাকবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শীর্ষ নেতার অনুরোধের পর এমন অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ নেতাদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীও রয়েছেন। হোয়াইট হাউসে বৈঠকের সময় তিনিও ট্রাম্পকে সামরিক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ জানান।

তবে ইরানে সামরিক হামলা আপাতত বন্ধ রাখার ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। অর্থাৎ ওই গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকতে পারে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে তেলের বাজার। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা এখন পর্যন্ত বাজারে বড় ধরনের নতুন ঝুঁকি তৈরির পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে রয়টার্সের পরিচালিত এক জরিপে দেখা গেছে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও ইরাকে উৎপাদন বৃদ্ধির কারণে সামগ্রিক উৎপাদনে এই ঊর্ধ্বগতি এসেছে। তবে উৎপাদন বাড়লেও তেল রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি ব্যারেল ১১৮ ডলারে পৌঁছেছিল। এরপর থেকে জ্বালানি পণ্যটির দাম প্রায় ২২ শতাংশ কমেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কমে আসায় বাজারে এই দরপতন ঘটেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close