বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মানুষের কর্মসংস্থান কেড়ে না নেয় এআই, রাষ্ট্রপতির সতর্কবার্তা      ● মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● ১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন      ● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      ● কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল থেকে ককটেল, আহত পুলিশ      ● অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর      
হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম

হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নৌবাহিনীর জলদস্যুবিরোধী ইউনিটের কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে অতিরিক্ত ৭৫ জন সদস্য, সামরিক সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল পাঠানোর পরিকল্পনা করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেবিএসের বরাতে এ তথ্য জানিয়েছে ইয়োনহাপ নিউজ এজেন্সি।

প্রস্তাব অনুযায়ী, চেওংহে ইউনিটে আরও ৭৫ জন সদস্য যুক্ত হলে এর মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৩৯৫ জনে। ইউনিটটির কার্যক্রমের এলাকা ওমানের দুকম বন্দরের দক্ষিণ প্রান্ত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। হরমুজ প্রণালি থেকে বন্দরটির দূরত্ব প্রায় ৬৫০ কিলোমিটার। ইউনিটটিকে শক্তিশালী করতে পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, সমুদ্রে মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার চালকবিহীন সরঞ্জাম এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণে দক্ষ বিশেষ দল পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়নের আগে মন্ত্রিসভার পর্যালোচনা ও প্রেসিডেন্টের অনুমোদন নেওয়া হবে। এরপর প্রস্তাব পাঠানো হবে জাতীয় পরিষদে। ২০০৯ সাল থেকে মোতায়েন থাকা চেওংহে ইউনিট মূলত সোমালিয়ার উপকূলবর্তী এডেন উপসাগরে জলদস্যু দমনের দায়িত্ব পালন করে। তবে প্রেসিডেন্ট লি জে মিয়ং আগেই জানিয়েছেন, হরমুজে যুদ্ধের জন্য সেনা পাঠানো বা দক্ষিণ কোরিয়াকে অন্য কোনো দেশের সংঘাতে জড়াতে পারে—এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়া   হরমুজ প্রণালি   চেওংহে ইউনিট   সামরিক উপস্থিতি   জলদস্যুবিরোধী অভিযান   ওমান   ইরান যুদ্ধ   পি-৮এ পোসেইডন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close