বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মানুষের কর্মসংস্থান কেড়ে না নেয় এআই, রাষ্ট্রপতির সতর্কবার্তা      ● মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● ১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন      ● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      ● কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল থেকে ককটেল, আহত পুলিশ      ● অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর      
মানুষের কর্মসংস্থান কেড়ে না নেয় এআই, রাষ্ট্রপতির সতর্কবার্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির কারণে দেশে বেকারত্বের সংকট যেন আরও তীব্র না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। মানুষ যেন প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আগামী দশকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানসহ দেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এআই বড় পরিবর্তন আনবে। উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের আধুনিকায়ন, রপ্তানি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণে এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

তবে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় নিরাপদ ব্যবহার, যথাযথ তদারকি ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পেতে তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে। পাশাপাশি এআইকে শুধু ব্যয় কমানোর মাধ্যম হিসেবে না দেখে নতুন পণ্য, সেবা, বাজার ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলা ভাষাভিত্তিক নিজস্ব এআই সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কৃত্রিম বুদ্ধিমত্তা   এআই   রাষ্ট্রপতি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   বেকারত্ব   বাংলাদেশ এআই বিজনেস সামিট   প্রযুক্তি   কর্মসংস্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close