বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাপে ভারত-পাকিস্তান      ● বেতন-ভাতা পর্যালোচনায় মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন      ● শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, ২০ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ      ● ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু      ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ      ● গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি      ● শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের দারুণ বোলিং      ● আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব বিরোধীদের      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● এক দিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী      ● আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি      ● ভারতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা      
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাপে ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:১২ AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের ওপরও। ভারতের জন্য বাণিজ্য চুক্তি ও এইচ-১বি ভিসা নিয়ে কিছুটা সুবিধা তৈরির সম্ভাবনা থাকলেও পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যবসায়িক ও প্রতিরক্ষা চুক্তি তদন্তের মুখে পড়তে পারে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় নতুন সুযোগ তৈরি করতে পারে। রাজনৈতিক চাপের মুখে ট্রাম্পও ভারতের সঙ্গে চুক্তিকে অগ্রাধিকার দিতে পারেন। এতে শুল্ক নিয়ে দর-কষাকষিতে নয়াদিল্লির অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এইচ-১বি ভিসা কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি নিয়েও কংগ্রেসে আলোচনা ও তদন্ত হতে পারে। অনুমোদিত এই ভিসার প্রায় চার ভাগের তিন ভাগই ভারতীয় নাগরিকদের দেওয়া হয়। ফলে দীর্ঘ মেয়াদে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীরা কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনার কারণে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েনও বাড়তে পারে।

অন্যদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের সঙ্গে পাকিস্তানের করা ব্যবসায়িক ও প্রতিরক্ষা চুক্তিগুলো ডেমোক্র্যাটদের তদন্তের আওতায় আসার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যানশিয়ালের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে পাকিস্তানের সমঝোতা, ড্রোনসংক্রান্ত চুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নে ৫০ কোটি ডলারের সমঝোতা উল্লেখযোগ্য। এসব চুক্তিতে ট্রাম্প পরিবারের সদস্যদের ব্যবসায়িক স্বার্থ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে পারেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এতে পাকিস্তানের সেনাবাহিনীসহ ইসলামাবাদের নীতিনির্ধারকদের ওপরও চাপ তৈরি হতে পারে। ফলে কংগ্রেসে ক্ষমতার পরিবর্তনে ভারতের জন্য যেমন কিছু সুযোগ তৈরি হতে পারে, তেমনি পাকিস্তানের জন্য দেখা দিতে পারে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মার্কিন কংগ্রেস   ডেমোক্র্যাট   ডোনাল্ড ট্রাম্প   ভারত   পাকিস্তান   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন   এইচ-১বি ভিসা   ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close