বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কায় ইরানের নেতাদের উচ্ছ্বাস      ● এক দিনে স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা      ● নানা অনিয়মের অভিযোগ সাঁথিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী সেই ইদ্রিস আলী খান এর বিরুদ্ধে       ● ভালুকায় কোচিংয়ের টাকা থেকে ভ্রমণের খরচ সমন্বয়ের অভিযোগ      ● মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাপে ভারত-পাকিস্তান      ● বেতন-ভাতা পর্যালোচনায় মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন      ● শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, ২০ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ      ● ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু      ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ      ● গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি      
অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) মধ্যে এ সমঝোতা হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। সমঝোতার আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান তিনি। সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে তাঁর।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-চীন   তারেক রহমান   সমঝোতা স্মারক   চীনা বিনিয়োগ   ইনভেস্ট বাংলাদেশ   মোংলা বন্দর   অবকাঠামো উন্নয়ন   অর্থনৈতিক সহযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close