বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● ১৩২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন      ● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      ● কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল থেকে ককটেল, আহত পুলিশ      ● অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর      ● চলনবিলে শামুক-ঝিনুক রক্ষায় অভিযান, কারাদণ্ড ৩ জনের      
মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মোংলার ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সম্ভাবনা কাজে লাগিয়ে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উদ্যোগগুলো বাস্তবায়িত হলে মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোংলা   প্রধানমন্ত্রী তারেক রহমান   শিল্পায়ন   শিল্পকারখানা   বাংলাদেশ-চীন   বিনিয়োগ   মোংলা বন্দর   অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close