বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি      ● পূর্বাচলে সিআইএসবির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● ভিএফএক্স ও অভিনয়ে মুগ্ধতা, ‘রামায়ণ’ পেল ৪ তারকা      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● তরুণ লেখকদের জন্য লন্ডনের ফ্ল্যাট দিলেন ফিবি ওয়ালার-ব্রিজ      ● গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন পরীমনি      ● কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল থেকে ককটেল, আহত পুলিশ      ● অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর      ● চলনবিলে শামুক-ঝিনুক রক্ষায় অভিযান, কারাদণ্ড ৩ জনের      ● পরাজয়ের দায় নিয়ে রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ      ● হামের টিকা ক্রয়ে বিলম্বের কারণ খতিয়ে দেখতে কমিশন      ● হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া      
দক্ষিণ আফ্রিকা সফরে তরুণদের সুযোগ দিতে পারে বিসিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরি বিবেচনায় রেখে তরুণ ক্রিকেটারদের ব্যাকআপ হিসেবে দলে রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। দীর্ঘ এই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা।

বোর্ড সূত্রের বরাত দিয়ে ঢাকা পোস্ট জানিয়েছে, আসন্ন সফরের জন্য কয়েকজন নতুন মুখকে বিবেচনায় রাখা হচ্ছে। টেস্ট দলে সুযোগ পেতে পারেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। লাল বলের ক্রিকেটে দলে ফিরতে পারেন মাহমুদুল হাসান জয়। টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের। এ ছাড়া ব্যাটিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও রয়েছেন বিসিবির বিবেচনায়। দীর্ঘদিন ধরে বোর্ডের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে থাকা এই ক্রিকেটারকে সাদা বলের স্কোয়াডে দেখা যেতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   বিসিবি   দক্ষিণ আফ্রিকা সফর   মাহফিজুল ইসলাম রবিন   মাহমুদুল হাসান জয়   মোহাম্মদ রুবেল   চৌধুরী মোহাম্মদ রিজওয়ান   ক্রিকেট সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close