বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ : মোজতবা খামেনি      ● ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার      ● ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু      ● নিজের আকিকা নিজে করতে পারবে?      ● প্রতিপক্ষের দিকে তেড়ে গিয়ে নিষিদ্ধ হলেন বিজয়      ● আসছে ৬ শৈত্যপ্রবাহ, হতে পারে দুটি ঘূর্ণিঝড়      ● ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা      ● মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার      ● বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান      ● অজ্ঞাত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর      ● ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা      ● এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী       
ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ : মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার জবাব আরও ব্যাপক মাত্রায় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি। 

বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের পাল্টা জবাব।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে পাল্টা জবাবের পরিধি আরও অনেক বিস্তৃত হবে।

খামেনি তার বার্তায় মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ ফ্রন্টের’ কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। এ ক্ষেত্রে ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি তাদের পদক্ষেপকে ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন।

খামেনির মতে, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে। এ পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘পরিপূর্ণ প্রতিরোধ নিশ্চিত করার একমাত্র উপায় হলো সার্বিক উন্নয়নের মাধ্যমে আরও শক্তিশালী ইরান গড়ার কৌশল অব্যাহত রাখা।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close