বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব বিরোধীদের      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● এক দিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী      ● আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি      ● ভারতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা      ● নিজের সাক্ষাৎকার এড়িয়ে চলেন শবনম ফারিয়া      ● এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা      ● ঠাকুরগাঁওয়ে ১২০০ স্কাউট নিয়ে শুরু হলো ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি      ● ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ : মোজতবা খামেনি      ● ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার      ● ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু      ● নিজের আকিকা নিজে করতে পারবে?      
আইজেনকটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব বিরোধীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫২ AM

ইসরায়েলের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিটি। নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রধান বিরোধী দলগুলো গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

বুধবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে নির্বাচনের চূড়ান্ত ফল হস্তান্তর করে নির্বাচন কমিটি। ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে, আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী রা’আম ও জয়েন্ট লিস্ট পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই অর্জন করতে পারেনি।

এদিকে মঙ্গলবার হারজিলিয়ায় বৈঠক করে প্রধান বিরোধী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মনোনীত করে। তাঁর নেতৃত্বে জাতীয় জরুরি সরকার গঠনের লক্ষ্যে প্রেসিডেন্টের কাছে সরকার গঠনের অনুমতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে, প্রেসিডেন্ট হারজোগ রাজনৈতিক দলগুলোকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় কোনো স্পষ্ট বিজয়ী নেই। নতুন নির্বাচন এড়াতে সব দলের মধ্যে সদিচ্ছা ও সমঝোতা প্রয়োজন।

নির্বাচন কমিটির পর্যালোচনায় ৯ হাজার ৬৯টি ভোটকেন্দ্র পরীক্ষা করেও ফলাফলে প্রভাব ফেলার মতো কোনো অনিয়ম পাওয়া যায়নি। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোহলবার্গ জানিয়েছেন, নির্বাচনী অভিযোগের তদন্ত চলবে। তবে আইন অনুযায়ী অনুমোদিত ফলাফল সবার জন্য বাধ্যতামূলক। প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দুই দিনের আলোচনা শেষে সরকার গঠনের দায়িত্ব পাওয়া ব্যক্তি প্রথম দফায় ২৮ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে দেশটিতে আবারও আগাম নির্বাচন হতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   গাদি আইজেনকট   বেনিয়ামিন নেতানিয়াহু   ইসরায়েল নির্বাচন   প্রধানমন্ত্রী   রাজনৈতিক সংকট   মধ্যপ্রাচ্য রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close