প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। এসব ঘটনায় দায়দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশ করবে কমিশন।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে কমিশনের সভাপতি করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের ঘটনাগুলোর দায়দায়িত্ব নির্ধারণ করবে কমিশন। গঠনের পর ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন। এ ছাড়া দেশের যেকোনো স্থান পরিদর্শনের ক্ষমতাও দেওয়া হয়েছে। কমিশনকে সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বদেশ প্রতিদিন/এস পি