বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      ● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      ● গাজীপুরে ভাড়া করা লোকের হামলায় তৌফিকের মৃত্যু: বন্ধু      ● এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি      ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক হোসেন      ● ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন      ● প্যারিসের বদলে গৌরীকে দার্জিলিং নিয়েছিলেন শাহরুখ      ● ‘গ্রিন ফ্ল্যাগ’ আবু বকরকে নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি      ● মান্নাত থেকে ‘কিং’, বলিউডে এড শিরানের অভিষেক      ● ১৯ বছরেই এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল      
নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য দলের ভেতরের ‘ভুয়া রিপাবলিকান’ ও সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের কারণ বিশ্লেষণের কথা বলেছেন। একই সঙ্গে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটেরও সমালোচনা করেছেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘প্রার্থীরা কেন জিতল এবং কেন হারল, তার কারণগুলো নিয়ে ভালো-মন্দ উভয় দিক থেকেই আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতে চলেছি।’ গ্রেগ অ্যাবটকে ইঙ্গিত করে তিনি বলেন, তাঁর রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে অ্যাবট যদি ‘আরআইএনও’ না হতেন, তাহলে তিনি হারতেন না। আরআইএনওর অর্থ ‘রিপাবলিকান ইন নেম অনলি’। অর্থাৎ, নামমাত্র রিপাবলিকান হলেও দলের আদর্শ ও অবস্থানের সঙ্গে যাঁদের মিল নেই, তাঁদের বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।

এ ছাড়া ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবি শেয়ার করেছেন ট্রাম্প। কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তাঁদের পাস করা বিলে প্রেসিডেন্ট হিসেবে ভেটো দেওয়ার ইঙ্গিত হিসেবে ছবিটিকে দেখা হচ্ছে। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক প্যানেলে নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে রাখার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ক্রমাগত ও ধারাবাহিকভাবে ডেমোক্র্যাটদের বিরোধিতা এবং আরও খারাপ বিষয় তুলে ধরার মাধ্যমে ফক্স নিউজ এই পরাজয়গুলোর জন্য দায়ী।’








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   যুক্তরাষ্ট্রের নির্বাচন   মধ্যবর্তী নির্বাচন   রিপাবলিকান পার্টি   ফক্স নিউজ   গ্রেগ অ্যাবট   মার্কিন রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close