মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ      ● এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ      ● নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের      ● রাজধানীতে বাসে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ      ● বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর      ● পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি      ● ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’      ● সুযোগটি হাতছাড়া করতে চাইনি : প্রিয়াঙ্কা চোপড়া      ● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      
হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনীর দাবি, বিস্ফোরণের পর জাহাজগুলোতে আগুন ধরে যায়।

আইআরজিসি জানায়, জাহাজ তিনটি প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। ইরানের অনুমতি ছাড়াই চলাচলের সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। পরে প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে তেহরান।

এদিকে ইরানের উপকূলীয় শহর বন্দর খামিরের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির আইআরজিসি।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর খামির উপকূলীয় এলাকায় দুটি ‘লুকাস’ ড্রোন গুলি করে নামিয়েছে আইআরজিসি।

এর আগে গত রাতে হরমুজ প্রণালিতেও একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল আইআরজিসির নৌবাহিনী।

তবে ভূপাতিত ড্রোনগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close