প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সামরিক সহায়তা বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে অর্থ দেয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দেই। কয়েক মাস আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা এটি বন্ধ করে দিচ্ছি।’
তিনি জানান, উভয় পক্ষই সম্মত হয়েছে যে এই সহায়তা কমানোর প্রক্রিয়াটি চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে। কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই সহায়তা দেয়া বন্ধ করছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, তাদের এর আর প্রয়োজন নেই।’
স্কুলের চেয়ে মৃত্যু বেশি কাছে, যুদ্ধের ট্রমায় ভুগছে ইয়েমেনি শিশুরা
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের যদি এই অর্থের প্রয়োজন হতো, তাহলে আমি বলতাম, সহায়তা চালিয়ে যাও।’