বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      ● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      ● গাজীপুরে ভাড়া করা লোকের হামলায় তৌফিকের মৃত্যু: বন্ধু      ● এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি      ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক হোসেন      ● ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন      ● প্যারিসের বদলে গৌরীকে দার্জিলিং নিয়েছিলেন শাহরুখ      ● ‘গ্রিন ফ্ল্যাগ’ আবু বকরকে নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি      ● মান্নাত থেকে ‘কিং’, বলিউডে এড শিরানের অভিষেক      ● ১৯ বছরেই এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল      ● ৩৪ বছর বয়সে রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির      
জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:৫৫ PM

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে। আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। বুধবার বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মজুরি নির্ধারণে সরকার কাজ করছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, এবার আগের মতো কালক্ষেপণ করা হবে না; দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে। মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে বাড়তি বেতন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিক   নতুন বেতন কাঠামো   নিম্নতম মজুরি বোর্ড   শ্রমিক আন্দোলন   গার্মেন্টস   মজুরি বৃদ্ধি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close