বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প      ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হলেন ইশরাক      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের ১১ আসনে জয়      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● রাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত      ● শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের      ● ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের       ● এআই সুবিধা ও ৯০ হার্টজ ডিসপ্লেসহ স্যামসাংয়ের নতুন ফোন      ● বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি      ● কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২      ● তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার      
নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। আশা করি, একসঙ্গে কাজ করার কোনো পথ বের করতে পারব।’ তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের নাম ব্যালটে না থাকাকে দায়ী করেছেন তিনি। ট্রাম্পের দাবি, তিনি প্রার্থী হলে দল বিপুল ব্যবধানে জয়ী হতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যালটে আমি ছিলাম না। যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম!’

নির্বাচনে নিজের সমর্থন দেওয়া পরাজিত প্রার্থীদের নিয়েও অনুশোচনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তবে সাউথ ক্যারোলাইনার প্রার্থী ডারলিন গ্রাহামের পরাজয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট হচ্ছে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন   মার্কিন নির্বাচন   রিপাবলিকান পার্টি   ডেমোক্র্যাট পার্টি   নির্বাচনের ফলাফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close