মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা      ● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       ● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      ● বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক      
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির বুটের ভেতরে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

সৌদি আরবের কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়েছে। রায়ের বিবরণ অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে বুটের ভেতর লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস কমিটি জানায়, সৌদি আরবের আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া দেশটির বাইরে এসব পানি নেওয়ার চেষ্টা শুল্ক আইনে পাচার হিসেবে গণ্য হয়েছে।

রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটি ওই ব্যক্তিকে জব্দ করা জমজমের পানির সমপরিমাণ মূল্যের ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করেছে। পাশাপাশি জব্দ করা পানিগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সরকারি কৌঁসুলিপক্ষ জরিমানার পাশাপাশি কারাদণ্ড এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের আবেদন নাকচ করে দেয় কমিটি। তাদের মতে, আর্থিক জরিমানাই এ অপরাধের জন্য যথেষ্ট শাস্তি।

গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা ও সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close