মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে      ● এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১      ● রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি      ● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       ● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      ● বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক      ● বিসিসির উদ্যোগে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম নিয়ে অ্যাডভোকেসি সভা      
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরেরও বেশি সময় পর হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে। চলমান প্রাদুর্ভাবের মধ্যে লুইস কাউন্টিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২ নভেম্বর) নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ ও লুইস কাউন্টির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথ বিবৃতিতে শিশুটির মৃত্যুর খবর জানায়। তবে শিশুটির পরিচয় বা মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্কে চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত ১৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন নিউইয়র্ক শহরের বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় প্রায় এক মাস আগে অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ৪ হাজার ৮০০-এর বেশি মানুষের হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এটিই দেশটিতে হামের সর্বোচ্চ সংক্রমণ। চলতি বছরের অন্তত ৯৬ শতাংশ আক্রান্ত ব্যক্তি টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য নিশ্চিত নয়।

হামের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, নাক দিয়ে পানি পড়া, জ্বর এবং চোখ লাল হয়ে পানি পড়া। পরে মুখের ভেতরে ছোট সাদা দাগ ও শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে ফুসকুড়ি ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

হাম প্রতিরোধে শিশুদের দুই ডোজ এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক ডোজ টিকা হাম প্রতিরোধে ৯৩ শতাংশ এবং দুই ডোজ ৯৭ শতাংশ কার্যকর।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close