প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে 'আত্মরক্ষামূলক ব্যবস্থা' হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের ধারণা, এ হামলা বড় কোনো সামরিক অভিযানের অংশ নয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সীমিত হামলা এর আগেও গোপনে পরিচালিত হয়েছে। তবে মার্কিন নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ হামলা ইরান পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
হামলার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনীতির পথ খোলা থাকার ইঙ্গিত দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে। সোমবার (২ নভেম্বর) একই ধরনের বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরান কিছুটা অগ্রগতি অর্জন করেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি