বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      ● গাজীপুরে ভাড়া করা লোকের হামলায় তৌফিকের মৃত্যু: বন্ধু      ● এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি      ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক হোসেন      ● ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন      ● প্যারিসের বদলে গৌরীকে দার্জিলিং নিয়েছিলেন শাহরুখ      ● ‘গ্রিন ফ্ল্যাগ’ আবু বকরকে নিয়ে সামাজিক মাধ্যমে মাতামাতি      ● মান্নাত থেকে ‘কিং’, বলিউডে এড শিরানের অভিষেক      ● ১৯ বছরেই এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল      ● ৩৪ বছর বয়সে রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির      ● জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা      
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ AM

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা ফের সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে।

শ্রমিক অসন্তোষের প্রভাবে রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৬৭৯টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের পাঁচটি শিল্পাঞ্চলের ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৪৫৫টি চালু ছিল। কাজ বন্ধ রেখে কারখানা থেকে বের হয়ে গেছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।

এর মধ্যে মিরপুরের ৩২০টি কারখানার ৫৫টি থেকে ৫৩ হাজার ৮৪০ জন শ্রমিক বের হয়ে যান। গাজীপুর ও ময়মনসিংহের ৮৩৬টি কারখানার মধ্যে বন্ধ ছিল ৩৮২টি। সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে উৎপাদন বন্ধ ছিল। নারায়ণগঞ্জে ৯টি কারখানার শ্রমিকরা কাজ ছেড়ে বেরিয়ে যান। তবে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মিরপুর   শ্রমিক আন্দোলন   শ্রমিক অসন্তোষ   পুলিশ   মেট্রোরেল   পোশাক কারখানা   ন্যূনতম মজুরি   বিজিএমইএ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close