মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের      ● মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ      ● যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ৭ টাকা ৩৩ পয়সা      ● তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু      ● ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২      ● আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী সাহেদ      ● ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার      ● আল নাসরের দল থেকে বাদ রোনালদো      ● বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ      
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ AM

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান প্রস্তুত রাখা হয় এবং শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   শ্রমিক বিক্ষোভ   শ্রমিক-পুলিশ সংঘর্ষ   পোশাকশ্রমিক   সাউন্ড গ্রেনেড   টিয়ারশেল   শিল্পাঞ্চল   ঢাকা-আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close