শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      ● হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি      ● অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী      ● মক্কার আকাশে ড্রোন শনাক্ত করে ধ্বংসের দাবি      ● হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা      ● রেলস্টেশনে ড্রোন হামলা, ইউক্রেনে এক দিনে ২০ মৃত্যু      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● ঢাকার যানজট কমাতে সাবওয়ে, এক্সপ্রেসওয়ে ও রিং রোডের পরিকল্পনা      ● হ্যালোইন ঘিরে ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন      ● রামুতে পানির নিচে লুকিয়ে রাখা ৩ লক্ষ ইয়াবা উদ্ধার      ● মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল তাহসিফের বাইক      
২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ
শাহাদাত হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রায় সাড়ে চার লাখ মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে গত ১ অক্টোবর বাঁশবাড়িয়া–গুপ্তছড়া নৌরুটে চালু হয় সি-ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’। তবে চালুর এক মাস না পেরোতেই যাত্রীসংখ্যা কম হওয়ার যুক্তি দেখিয়ে সি-ট্রাকটি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২৯ দিনের মধ্যে সি-ট্রাকটি চলাচল করেছে ২৩ দিন। এ সময়ে গুপ্তছড়া থেকে ৮ হাজার ২৩৪ এবং বাঁশবাড়িয়া থেকে ৩ হাজার ৩২২ জনসহ মোট ১১ হাজার ৫৬৬ জন যাত্রী পরিবহন করা হয়েছে। দৈনিক গড়ে যাত্রীসংখ্যা প্রায় ৫০৩ জন।

অন্যদিকে, নাব্যতা সংকটে তিন দিন ও আবহাওয়ার সতর্কসংকেতে দুই দিনসহ মোট ছয় দিন সেবা বন্ধ ছিল। বাকি এক দিন বন্ধ থাকার কারণ জানা যায়নি।

সন্দ্বীপের প্রায় সাড়ে চার লাখ মানুষের চট্টগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম গুপ্তছড়া ঘাট। দীর্ঘদিনের নৌযাতায়াত দুর্ভোগের মধ্যে সি-ট্রাক চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল দ্বীপবাসীর।

তবে মাত্র ২৩ দিনে ১১ হাজারের বেশি যাত্রী পরিবহনের পরও যাত্রী কম হওয়ার যুক্তি তুলে সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এ অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

প্রশ্ন উঠেছে, এত যাত্রী পরিবহনের পরও যাত্রী সংকটের যুক্তি কতটা যৌক্তিক? নাব্যতা সংকট নিরসন করে সি-ট্রাকের নিয়মিত চলাচল নিশ্চিত করার দাবি উঠেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সন্দ্বীপ   সি-ট্রাক   এসটি নিঝুম দ্বীপ   বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুট   চট্টগ্রাম   নৌযান   যাত্রী পরিবহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close