শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী      ● মক্কার আকাশে ড্রোন শনাক্ত করে ধ্বংসের দাবি      ● হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা      ● রেলস্টেশনে ড্রোন হামলা, ইউক্রেনে এক দিনে ২০ মৃত্যু      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● ঢাকার যানজট কমাতে সাবওয়ে, এক্সপ্রেসওয়ে ও রিং রোডের পরিকল্পনা      ● হ্যালোইন ঘিরে ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন      ● রামুতে পানির নিচে লুকিয়ে রাখা ৩ লক্ষ ইয়াবা উদ্ধার      ● মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল তাহসিফের বাইক      ● যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, অপেক্ষা আরও আড়াই ঘণ্টা      ● ওএমএস কার্যক্রমে ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির      ● চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন      
অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় অন্য বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এমনকি চাইলে জাপানে অবস্থানেরও সুযোগ ছিল তাঁর।

শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, উড্ডয়নের আগে পরীক্ষার সময় বিমানের বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট একটি সফটওয়্যারজনিত ত্রুটি ধরা পড়ে। তবে ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না। ত্রুটি সমাধানের পর ফ্লাইট প্রস্তুত করা হয়। এতে উড্ডয়নে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্ব হয়। এ সময় প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ফ্লাইটে থাকা শিশুদের খাবারের ব্যবস্থাও করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামত করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   জাপান সফর   বিমান বাংলাদেশ এয়ারলাইন্স   ফ্লাইট বিজি ৩৭৭   নারিতা বিমানবন্দর   যান্ত্রিক ত্রুটি   আতিকুর রহমান রুমন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close