প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪৬ পিএম

সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদি জোটের এ দাবি প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মক্কা অঞ্চলের আকাশে একটি হুতি ড্রোন শনাক্ত করে এবং সেটি সফলভাবে ধ্বংস করে। তবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি ভূখণ্ড লক্ষ্য করে শুক্রবার তাদের কোনো অভিযান পরিচালিত হয়নি। এক বিবৃতিতে তিনি বলেন, তাদের সামরিক অভিযান মূলত তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়।
ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কিংবা এর নির্দিষ্ট লক্ষ্য কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি নেতৃত্বাধীন জোট। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের পর ঘটনাটি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি