শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি      ● অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী      ● মক্কার আকাশে ড্রোন শনাক্ত করে ধ্বংসের দাবি      ● হরমুজ প্রণালিতে উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা      ● রেলস্টেশনে ড্রোন হামলা, ইউক্রেনে এক দিনে ২০ মৃত্যু      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● ঢাকার যানজট কমাতে সাবওয়ে, এক্সপ্রেসওয়ে ও রিং রোডের পরিকল্পনা      ● হ্যালোইন ঘিরে ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন      ● রামুতে পানির নিচে লুকিয়ে রাখা ৩ লক্ষ ইয়াবা উদ্ধার      ● মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল তাহসিফের বাইক      ● যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, অপেক্ষা আরও আড়াই ঘণ্টা      ● ওএমএস কার্যক্রমে ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির      
হরমুজ প্রণালিতে মাইন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে অন্তত চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, গুরুত্বপূর্ণ নৌপথগুলো মাইনমুক্ত করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী ট্যাংকার অনুমোদনহীন দক্ষিণের পথ দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। জাহাজগুলো রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। এ ছাড়া প্রণালির পূর্ব দিকে আরেকটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে অচল হয়ে যায় বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এসব জাহাজ কখন ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোন দেশের পতাকাবাহী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। এ দাবির সমালোচনা করে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, শুধু বিবৃতি নয়, স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ দিয়ে প্রণালি মাইনমুক্ত করার বিষয়টি প্রমাণ করতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত করেছে ইরান। বিশ্বের মোট তেল ও গ্যাস ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং ট্যাংকার চলাচলে সহায়তা করছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ইরান   যুক্তরাষ্ট্র   তেলবাহী ট্যাংকার   সমুদ্র মাইন   আইআরজিসি   সেন্টকম   জ্বালানি পরিবহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close