বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬      ● উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই      ● দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড      ● সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের গতি বাড়ানোর উপায়      ● ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের      ● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্পেনের ট্রেন পরিচালনাকারী সংস্থা এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, একই লাইনে চলার সময় একটি ট্রেন অন্যটিকে পেছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় দুই ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। দুর্ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরে ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, প্রথমে তারা ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে ভেবেছিলেন। পরে বাইরে বের হয়ে ট্রেনের একটি অংশ কাত হয়ে থাকতে এবং বহু আহত যাত্রীকে দেখতে পান।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্পেন   ট্রেন দুর্ঘটনা   ট্রেন সংঘর্ষ   প্রাণহানি   তোলেদো   আন্তর্জাতিক সংবাদ   পেদ্রো সানচেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close