বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নির্বাচনে চাপে নেতানিয়াহু, পতন কি আসন্ন?      ● প্রতারণা ও চাপ দিয়ে বিদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ      ● খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা      ● রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের সম্ভাবনা পায়রা বন্দরে      ● পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে আগ্রহী বাংলাদেশ-রাশিয়া      ● ব্রাজিলে নির্বাচনে পরাজয়ের পর আইনি চাপে বলসোনারো      ● শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা, নতুন চ্যালেঞ্জে মোদি      ● এআইয়ে চীনের উচ্চাভিলাষ, মুনাফা নিয়ে বাড়ছে সংশয়      ● ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহদী আমিন      ● বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী      ● জাতীয় স্যানিটেশন মাস উদযাপন      
নির্বাচনে চাপে নেতানিয়াহু, পতন কি আসন্ন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ AM

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজা, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা এবং সরকারের বিভিন্ন নীতি নিয়ে অসন্তোষের মধ্যে ২৭ অক্টোবরের নির্বাচন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বুথফেরত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টির আসন কমার আভাস মিললেও বিশ্লেষকেরা মনে করছেন, জোট গঠনের মাধ্যমে ক্ষমতায় থাকার সুযোগ এখনো রয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের নির্বাচনি ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রকাশিত আংশিক ফলে লিকুদ পার্টি ২৯টি আসনে এগিয়ে ছিল। তবে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। ফলে এককভাবে সরকার গঠন করতে না পারলেও ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গড়ে নেতানিয়াহু ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন। ভোট গণনা শেষ না হওয়ায় চূড়ান্ত ফল নিয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর প্রতি অসন্তোষের পেছনে যুদ্ধ পরিচালনা, বিচারব্যবস্থায় সংস্কারের উদ্যোগ, অতি-রক্ষণশীলদের সামরিক সেবায় অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ভূমিকা রেখেছে। দুর্নীতির বিচারসহ বিভিন্ন চাপও তাঁর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে অতীতেও রাজনৈতিক সংকট কাটিয়ে ক্ষমতায় ফিরেছেন তিনি। বিরোধী দলগুলো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে জোট সরকার গঠন অথবা নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই নির্বাচনে ধাক্কা খেলেও নেতানিয়াহুর রাজনৈতিক পতন এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বেনিয়ামিন নেতানিয়াহু   ইসরায়েল নির্বাচন   লিকুদ পার্টি   গাদি আইজেনকোট   ইসরায়েল রাজনীতি   মধ্যপ্রাচ্য   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close