বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬      ● উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই      ● দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড      ● সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের গতি বাড়ানোর উপায়      ● ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের      ● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      
উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২২ পিএম

শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করা হয়েছে। প্রথম দিনের বাছাইয়ে খেলোয়াড়দের উপস্থিতি কম হওয়ায় প্রচারণার উদ্যোগ নেন আয়োজকেরা। এরপর ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে বুধবার (২৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম।

বুধবার সকালে ইউনিয়নের গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাছাই কমিটির সভাপতি মো. তোফায়েল প্রধান। এ সময় মাঠজুড়ে শিশু-কিশোরদের উপস্থিতি ও খেলাধুলাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাছাই কমিটি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বাছাই কার্যক্রম শুরু হলে ১০টি ইভেন্টে আশানুরূপ খেলোয়াড়ের উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করে পরদিন সকাল ৯টায় আবেদনকারী খেলোয়াড়দের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনার রহমান।

নতুনকুঁড়ি স্পোর্টসে শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য রয়েছে ১০টি ইভেন্ট। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। এসব ইভেন্টে বাছাইয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াদক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বাছাই কমিটির দলনেতা, নাট্যকার ও শিশু সংগঠক অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, শিশু-কিশোরদের অনুপ্রাণিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সরকারের লক্ষ্য বাস্তবায়নে আমরা বাছাই কার্যক্রমটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছি। এ কাজে কমিটির সভাপতি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান ও সদস্যসচিব প্রধান শিক্ষক মো. জাকারিয়ার উৎসাহ-উদ্দীপনা ছিল প্রশংসনীয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ১০টি ইভেন্টে বাছাই কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। এ ইউনিয়নে মোট ১৭৬ জন খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close