মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন      ● আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, কী দেখা গেল ভাইরাল ভিডিওতে      ● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      ● কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী      ● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      ● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      
আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, কী দেখা গেল ভাইরাল ভিডিওতে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি মুম্বাইয়ের একটি জেটিঘাটে স্বামী বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে বোট থেকে নেমে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায় আনুশকাকে। এ সময় ভিড়ের মধ্যে স্ত্রীকে পথ করে দিতে এবং পাশে থেকে তাঁকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে।

প্রতিবেদন অনুযায়ী, আলীবাগ থেকে ফেরার পথে তাঁদের ওই ভিডিও ধারণ করা হয়। আনুশকার ঢিলেঢালা পোশাক ও হাঁটার ভঙ্গি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার অনুমান করছেন। তবে এ বিষয়ে বিরাট কোহলি বা আনুশকা শর্মার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে তাঁদের তৃতীয় সন্তান আসার বিষয়টি এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।

এর আগে গত রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের কীর্তনে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। সেখানে তাঁদের ভক্তিগীতি উপভোগ ও কীর্তনের সঙ্গে কণ্ঠ মেলানোর দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আনুশকা শর্মা   বিরাট কোহলি   বলিউড   তারকা দম্পতি   তৃতীয় সন্তান   মা হওয়ার গুঞ্জন   ভাইরাল ভিডিও   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close