মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      ● কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী      ● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      ● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      ● কুমিল্লায় প্রথমবার থামল কক্সবাজারগামী ট্রেন, উচ্ছ্বাসে ভাসছেন যাত্রীরা      ● কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার      
মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে দুষ্কৃতকারীরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে তিনটায় একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুষ্কৃতকারীরা তাঁদের গতিরোধ করে লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালান। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন।

হামলায় তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।”




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close