প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল আলোচিত সিনেমা ‘জেলার ২’-এ বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত অভিনেত্রী মিরনা। শৈশব থেকেই হৃতিকের ভক্ত মিরনার কাছে প্রিয় তারকার সঙ্গে একই সিনেমায় অভিনয় করা স্বপ্নপূরণের মতো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিকের সঙ্গে শুটিংয়ের একটি ছবি শেয়ার করেন মিরনা। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘যিনি আমার শৈশবের ক্রাশ, যে নায়ককে দেখে এতদিন মুগ্ধ হয়ে এসেছি—আজ তার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অনুভূতি সত্যিই স্বপ্নের মতো অসাধারণ!’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও দৃশ্যটি শেষ পর্যন্ত সিনেমার প্রেক্ষাগৃহ সংস্করণে রাখা হয়নি। ‘জেলার ২’-এ হৃতিকের উপস্থিতি মূলত অ্যাকশননির্ভর ক্যামিও চরিত্রে।
অভিনয়ের পাশাপাশি হৃতিকের ব্যক্তিত্বেও মুগ্ধ মিরনা। তাঁর মিষ্টি ব্যবহার, বিনয় ও সরলতা অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বাড়িয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘ভগবান দাদা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক। দীর্ঘ ৩৮ বছর পর ‘জেলার ২’-এর মাধ্যমে আবারও একই সিনেমায় দেখা গেল এই দুই তারকাকে।
স্বদেশ প্রতিদিন/এস পি