মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      ● কুমিল্লায় প্রথমবার থামল কক্সবাজারগামী ট্রেন, উচ্ছ্বাসে ভাসছেন যাত্রীরা      ● কুমিল্লায় ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেল নিতে এসে ধরা ভুয়া সিআইডি অফিসার      ● ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার      ● কুরুকপাতায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ      ● নারিন্দায় হযরত শাহ আহসান উল্লাহ (রহ.) ওরস আজ      
পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম

পঞ্চগড়ে অধিকার বঞ্চিত দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশনের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করেছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। মঙ্গলবার দুপুরে ফেডারেশন মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিল চন্দ্র বর্মন।ফেডারেশনের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী ও আরডিআরএস বাংলাদেশ  পঞ্চগড়ের ম্যানেজার ইউনিয়ন ফেডারেশন অপূর্ব দুবে। বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি আব্দুস ছাত্তার,  সদস্য শহর আলী, ইউপি সদস্য রশিদুল ইসলাম প্রমূখ।

সমাপনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ১৭ জন অধিকার বঞ্চিত দরিদ্র ও পিছিয়ে পড়া নারীর হাতে দুইটি করে মা ছাগল হস্তান্তর করেন। 






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   মা ছাগল পালন প্রকল্প   ছাগল বিতরণ   দরিদ্র নারী   নারী উন্নয়ন   আর্থসামাজিক উন্নয়ন   হাফিজাবাদ   বাংলাদেশ এনজিও ফেডারেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close