মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন      ● আনুশকার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন, কী দেখা গেল ভাইরাল ভিডিওতে      ● মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭      ● কর্মসূচিতে ফ্যাসিবাদকে উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী      ● কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম      ● পঞ্চগড়ে মা ছাগল পালন প্রকল্পের সুফলভোগী সমাবেশ ও সমাপনি অনুষ্ঠান       ● সাতক্ষীরার পাঁচ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ      ● এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, সময় সকাল ১১টা      ● কুমিল্লায় পরিত্যক্ত বস্তা থেকে বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার      ● কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন      ● মাধবপুরে পুলিশের ওপর হামলা, যুবকের এক বছরের জেল      
পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০০ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৪:০১ PM

রাজবাড়ীর পাংশায় সব ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা ও জনগণের সঙ্গে আচরণের মানোন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে তাঁদের দায়িত্ব ও কাজের পরিধি দিন দিন বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ, মাদকবিরোধী কার্যক্রম এবং বাল্যবিবাহ প্রতিরোধেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ডার মো. জুয়েল রানা, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স চলবে। এতে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close