সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      
নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম

বিয়ে কবে করবেন—এমন প্রশ্নের মুখে প্রায়ই পড়তে হয় অভিনেত্রী সাফা কবিরকে। তবে বিয়ে ও একক জীবন নিয়ে মানুষের অযাচিত প্রশ্নে বিরক্ত তিনি। সাফার মতে, বিয়ে করা কিংবা একা থাকার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবার মানসিক স্বাস্থ্যের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।

সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাফা। তিনি জানান, চারপাশে বন্ধুদের বিয়ে ও সন্তান হওয়ার কারণে নিজের একক জীবন নিয়ে তাঁকে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়। তারকাদেরও ব্যক্তিগত জীবন ও নিজস্ব সময়ের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। সাফা বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’ জীবনসঙ্গী হিসেবে শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের মানুষকে পছন্দ তাঁর।

অভিনয় প্রসঙ্গে সাফা বলেন, পর্দায় কোনো চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা অনেক সময় কঠিন এবং তা মানসিকভাবেও প্রভাব ফেলতে পারে। নানা অস্বস্তিকর পরিস্থিতি ও ব্যস্ত সূচি থাকলেও দর্শকের ভালোবাসা পেতে শিল্পীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাফা কবির   বিয়ে   জীবনসঙ্গী   ঢালিউড   বাংলা নাটক   বিনোদন   তারকাদের ব্যক্তিগত জীবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close