শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      ● ১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’      ● চুয়েটে ৩৩ দিনের অচলাবস্থা, অনিশ্চয়তায় ৬ হাজার শিক্ষার্থী      ● দেশীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার আহ্বান রিজভীর      ● কাইকের জোড়া গোল, বসুন্ধরা কিংসের বড় জয়      ● নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে মত দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সৌদি আরবে হুথি হামলা, বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      ● বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার চায় বাংলাদেশ      ● রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ      ● শুভ শক্তি ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন       ● পৈতৃক জমি নিয়ে বিরোধ      
অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৮:৩২ PM

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ে ঝড়


মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত বলিউড সিনেমা ‘রামায়ণ’। ছবিটির অগ্রিম টিকিট বুকিংয়ে মিলছে ইতিবাচক সাড়া। মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই অগ্রিম বুকিং থেকে আয় ১০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রথম দিনের টিকিট বিক্রির পরিসংখ্যানও নজর কেড়েছে সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের।


প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকে মোট ৮ কোটি ১৬ লাখ রুপি আয় হয়েছে। তবে নির্মাতাদের সংরক্ষিত টিকিট ও ব্লক করা আসন বাদ দিলে প্রকৃত বুকিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ১৫ লাখ রুপি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে মুক্তির আগে অগ্রিম বুকিং থেকে আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


ভারতে সিনেমাটির জন্য প্রায় ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে দিল্লিতে। পাশাপাশি মুম্বাইয়েও ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।


তবে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আলোচনায় এসেছে টিকিটের চড়া দাম। মুম্বাইয়ে কয়েকটি প্রদর্শনীর রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত পৌঁছেছে। ফলে বড় বাজেটের এই ছবির টিকিটের মূল্য নিয়েও দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।


রণবীর কাপুরকে রামের চরিত্রে এবং সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা যাবে ‘রামায়ণ’-এ। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক কৌতূহল রয়েছে। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে পাওয়া সাড়া সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close